বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

সুন্দরবন থেকে হরিণ শিকারের দুই শতাধিক ফাঁদ উদ্ধার

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে
হরিণ শিকারের কাজে ব্যবহৃত দুই শতাধিক অবৈধ ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ। রবিবার (১৮ জানুয়ারি ‘২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত সুন্দরবনের  সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া টহলফাঁড়ির ফুলখালী এলাকা থেকে ফাঁদগুলো উদ্ধার করা হয়। 
সাতক্ষীরা রেঞ্জের সহকারি বনসংরক্ষক  মোঃ ফজলুল হক জানান, বন্যপ্রাণী রক্ষায় ‘ফুট পেট্রোলিং’এর বিকল্প নেই। এই ব্যবস্থার মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলের নিরীহ প্রাণীগুলোকে বাঁচানো সম্ভব। তিনি আরও বলেন, দুস্কৃতিকারীরা নানা কৌশের সুন্দরবনের মধ্যে ঢুকে সুবিধামত স্থানে ফাঁদ পেতে রাখছে।
তাতে হরিণসহ গুরুত্বপুর্ন নানা প্রজাতির প্রাণী আটকা পড়ে মারা পড়ছে। যে কারনে সাম্প্রতিক সময়ে সুন্দরবনের অভ্যন্তরে ‘ফুট পেট্রোলিং’ এর ব্যবস্থা করা হয়েছে। এই প্রক্রিয়ায় নিরীহ প্রাণীগুলোকে রক্ষা করা সহজ হবে। প্রতিটি স্টেশন ও টহলফাঁড়ির আওতাধীন এলাকায় নিয়মিত ‘ফুট পেট্রোলিং’ ব্যবস্থা চালু করার কথাও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!