বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেছেন, রাঙ্গামাটি বাংলাদেশের দায়িত্বশীল পর্যটন উন্নয়নের একটি জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে তিনি বলেন, পর্যটনকে কেবল গন্তব্যভিত্তিক কর্মকাণ্ড হিসেবে নয়, বরং একটি সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা উচিত।

টেকসই পরিকল্পনা, কমিউনিটির অংশগ্রহণ এবং একাডেমিক সম্পৃক্ততার মাধ্যমে রাঙ্গামাটি তার অনন্য পরিচয় অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের জাতীয় পর্যটন ভিশনে অর্থবহ অবদান রাখতে পারে।

শুক্রবার (১৬ জানুয়ারি ‘২৬) বেলা ৩টায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দুই দিনব্যাপী জাতীয় ট্যুরিজম কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

গোবিপ্রবি উপাচার্য বলেন, রাঙ্গামাটিতে পর্যটন পরিবহন, আতিথেয়তা, হস্তশিল্প এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে স্থানীয় জীবিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সঙ্গে এটি আদিবাসী জ্ঞান, ঐতিহ্যবাহী হস্তশিল্প ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!