বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবপুর ইউনিয়নের পায়রাডাঙ্গা বাজারসহ বিভিন্ন স্থানে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে আব্দুর রউফের নির্বাচনী পথসভা  ইসলামকাটিতে সবার জন্য সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার ধানের শীষ প্রার্থী হাবিবের  ধানের শীষের গণজোয়ার ভোটের দিন পর্যন্ত ধরে রাখতে হবে, বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ- আব্দুর রউফ গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত রাজনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দুদক-এর ‘সততা সংঘ’ পুনর্গঠন খেজুরডাংগা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুদক-এর ‘সততা সংঘ’ পুনর্গঠন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণসহ সকল অন্যায় কঠোর হাতে দমন করা হবে- অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ সাতক্ষীরা জেলা প্রশাসনের পদক্ষেপে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ তারুণ্যে যুব ফাউন্ডেশনের অফিস পরিদর্শন করলেন যুব উন্নয়ন কর্মকর্তারা ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে- মামুনুল হক

তালায় সাসের অ্যানিমেটর বেসিক ট্রেনিং সমাপনী অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর এসিসিইএফএস প্রকল্পের আওতায় আয়োজিত অ্যানিমেটর বেসিক ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ‘২৬) সকালে তালা উপজেলার সাস ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারের হলরুমে এ সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর আয়োজনে এবং স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহযোগিতায় এ অ্যানিমেটর বেসিক ট্রেনিং অনুষ্ঠিত হয়। গত ১১ জানুয়ারি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাসের এসিসিইএফএস প্রকল্পের ম্যানেজার মোঃ ওবায়দুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের ফোকাল পারসন মোঃ শেখ ইমন পারভেজ প্রিন্স।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের অ্যাডমিন অফিসার পিনাক কুমার সরকার, মনিটরিং অফিসার জাভেদ মিয়াদাদ, পরিবেশ কর্মকর্তা শারমিন বীথি, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর তাপস সরকার, ইকবাল হোসেন, আবু জাহিদ, সালেহা খাতুনসহ অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের বেসিক ট্রেনিং মাঠ পর্যায়ে কর্মরত এনিমেটরদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জলবায়ু সহনশীল কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!