বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

তালায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, মানব পাচার প্রতিরোধ, লিগ্যাল এইড সুবিধা সম্পর্কে জনসচেতনতা এবং ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ‘২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। তিনি নারী ও শিশু সুরক্ষা, আইনগত সহায়তা গ্রহণ এবং সচেতন ভোটার হিসেবে নাগরিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ মন্ডল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খলিলনগর ক্যাম্প ইনচার্জ শহর আলী, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেবকী রানী রায়, প্রশিক্ষক আলেয়া খাতুন, ইউপি সদস্য জিয়াউর রহমান, সেলিম হোসেন, আওরঙ্গ হাওলাদার, মেহেদি হাসান, শিরিনা সুলতানা, পারভীন আক্তার, লিয়াকত হোসেন, আব্দুল জলিল শেখ, নাছিমা আক্তার, প্রকাশ দালাল এবং ইউনিয়ন পরিষদ সচিব শেখ রেজাউল করিমসহ অন্যান্যরা।

বক্তারা বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!