বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে-গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মো আরিফ-উজ-জামান

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শতভাগ নিরপেক্ষতার সাথে সম্পন্ন করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (উপসচিব) মো. আরিফ-উজ-জামান।

তিনি বলেন, “গোপালগঞ্জে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। যা ইতোমধ্যেই নির্বাচনী প্রার্থিতা যাচাই-বাছাইয়ে আপনারা সকলেই লক্ষ্য করেছেন। নির্বাচনী পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ কাউকেই দেওয়া হবে না। কেউ যদি নির্বাচনকে বানচাল করতে বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ‘২৬) গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্বাগত বক্তব্য দেওয়ার পর মুক্ত আলোচনা পর্বে উক্ত মতবিনিময় সভায় আগত সাধারণ ভোটার, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মী সমর্থকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, নির্বাচনের দিন ভোটারগণ যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং গণভোটের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত মতামত প্রকাশ করতে পারেন সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মধ্যে সর্বোচ্চ সমন্বয় নিশ্চিত করা হবে।

সহকারী রিটার্নিং অফিসার ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলা সেনা ক্যাম্পের মেজর জুভিন ওয়াহিদ, গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেষ কুমার বসু।

গোপালগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার মো. এনামুল হক তালুকদারের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ ভোটারগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলার তিনটি নির্বাচনী আসনে ২১৫ গোপালগঞ্জ -১ (মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত), ২১৬ গোপালগঞ্জ -২ (গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত), ২১৭ গোপালগঞ্জ -৩ (টুঙ্গিপাড়া উপজেলা ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলার অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার (১৯ ই বেঙ্গল) লে. কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম, পিএসসি, জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম সহ নির্বাচন সংশ্লিষ্টরা সরেজমিনে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!