
সাতক্ষীরার কালিগঞ্জে হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সাবেক বস্ত্রমন্ত্রী এ্যাডঃ এম মনসুর আলীর মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী ‘২৬) বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে সুপার মাওঃ শেখ শফিউল্লাহ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতার পুত্রবধূ সেতারা নাসরিন নিশি, ম্যানেজিং কমিটির সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শিমুল, বিএনপির কুশুলিয়া সভাপতি হাসানুর রহমান, বিএনপি নেতা খায়রুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন
মাওলানা ফারুক হোসেন। উল্লেখ্য যে, ১৯৯৬ সালে সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মুনসুর আলী নারী শিক্ষার জন্য ও নারী জাগরণের লক্ষ্যে তার পিতার নামে হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানে মাদ্রাসার কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, সুধীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।