বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

তালায় নাগরিক সভায় জামায়াত নেতা অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দুর্নীতিবাজ-চাঁদাবাজরাই দেশের শত্রু, আমার শত্রু!

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

“এসো উন্নত তালা গড়ি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা তালা উপজেলা সদর উন্নয়নে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারী ‘২৬) সকালে তালা উন্নয়ন কমিটির আয়োজনে উইমেন জব ক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামি বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেট সদস্য মোঃ ইজ্জত উল্লাহ। অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন অধ্যাপক রেজাউল করিম ও উত্তরণের দিলিপ সানা।

প্রধান অতিথি মোঃ ইজ্জত উল্লাহ বলেন, যারা এলাকার জন্য, দেশের জন্য কাজ করতে চাই, আমি সব সময় তাদের সাথে আছি, থাকবো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কাউকে আমি প্রতিপক্ষ মনে করি না। দুর্নীতিবাজ, চাঁদাবাজরাই আমার শত্রু, আমার প্রতিপক্ষ। তিনি পাটকেলঘাটাকে উপজেলা এবং তালাকে পৌরসভার প্রস্তাবনাকে তিনি সমর্থন ব্যক্ত করে বলেন, উন্নয়ন কমিটির দাবি-দাওয়ার সঙ্গে আমি একমত, নির্বাচিত হলে এই কমিটির মাধ্যমে পর্যায়ক্রমে দাবিগুলো পূরণ করবো ইনশাআল্লাহ। এছাড়াও আমার নির্বাচনী এলাকার সকল নাগরিকের ন্যায্য দাবি দাবার প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। তালার উন্নয়নে আমি সবসময় পাশে ছিলাম এবং পাশে থাকবো।

সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য ডাক্তার আফতাব উদ্দিন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামী ছাত্রশিবির তালা উপজেলা সভাপতি জামানুল বান্না,তালা সরকারি কলেজ সভাপতি এস এম মুরাদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাস পরিচালক ইমান আলী, তালা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার , অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, সাবেক অধ্যক্ষ আঃ রহমান, অধ্যক্ষ বিধান সাধু, সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দ্দার, সাংবাদিক এস এম মোতাহিরুল, সরদার আব্দুল্লাহ, সাংবাদিক এম এ ফয়সাল, গাজী জাহিদুর রহমান, সেলিম হায়দার, জুলফিকার রায়হান, আকবর হোসেন, মুক্তি পরিষদের সুনন্দা ভদ্র, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আাশা, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমান আলী সরদার, অধ্যাপক আবু হাসান, সহঃ অধ্যাপক অচিন্ত্য সাহা, ডাঃ জাকির হোসেন, খন্দকার মোয়াজ্জেম হোসেন, রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!