বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান 

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে
গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারী ‘২৬) বিকালে সাতক্ষীরা পৌরসভার রসুলপুরস্থ সার্কিট হাউজ মোড় সংলগ্ন জেলা মৎস্য অফিসের সামনে পৌর ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণের দোয়া ও ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকবেন। ধানের শীষ যতদিন থাকবে দেশনেত্রী মানুষের দোয়ার মাঝে বেঁচে থাকবেন এবং সেই সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। 
দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান, পৌর বিএনপির  সাবেক আহবায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জজ কোর্টের জিপি অসীম কুমার মন্ডল, বার কাউন্সিল নেতা এডভোকেট এবিএম সেলিম, এপিপি এডভোকেট আরিফুর রহমান আলো প্রমুখ।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী।
এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!