বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

শ্যামনগরে ৪১ বোতল বি দে‌ শী ম দ সহ আ ট ক-১

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা প্রায় দুই লাখ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশী মদসহ এক মাদক চোরকারবারীকৈ আটক করেছে কোাস্ট গার্ড।

শুক্রবার (০৯ জানুয়ারি ‘২৬) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদকচোরাকারবারীর নাম মোঃ শফিকুল ইসলাম (৪১)। সে উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানী গাজীর পুত্র।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি অসাধু মাদক চোরাকারবারী চক্র ভারত হতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে নদী পথে মাদকের একটি বড় চালান বাংলাদেশৈ নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কোষ্টগার্ড কৈখালী স্টেশনের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে নিয়ে আসা ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল ভারতীয় মদসহ উক্ত মাদক চোরাকারবারীকৈ হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো উল্লেখ করেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!