বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে অনুষ্ঠিত

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) বিকালে শ্যামনগর থানাধীন ১১ নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অনলাইন জুয়া, মাদকদ্রব্যের অপব্যবহার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদার সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

সম্মানিত পুলিশ সুপার বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধন আরও সুদৃঢ় হবে এবং এর ফলশ্রুতিতে একটি অপরাধমুক্ত, মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক বিষয় সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এস‌এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ‌ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানা, মোঃ খালেদুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!