বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

সুন্দরবনের হরিণ ফের লোকালয়ে, বনে অবমুক্ত

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

সুন্দরবন থেকে ফের লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করে আবারও বনে অবমুক্ত করেছে বন বিভাগ। মঙ্গলবার (৬ জানুয়ারি ‘২৬) সকালে সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া গ্রামের স্থানীয় লোকজন হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে তুলে দেয়।

স্থানীয় বাসিন্দা বাপি জোয়ারদার বলেন, মঙ্গলবার  সকালে কয়েকটি কুকুর হরিণটিকে তাড়িয়ে এনে খালে ফেলে, পরে খাল থেকে উঠে আমাদের বাগানে আসে। বাগানে আসলে এলাকার লোকজন নিয়ে হরিণটি ধরে বন বিভাগকে খবর দিলে তারা এসে হরিণটি নিয়ে যায়।  

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, উদ্ধার করার পর হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উদ্ধারকৃত হরিণটি সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম পার্কে অবমুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের ৯নং সোরার দৃষ্টিনন্দন পার্কের পাশের খোলপেটুয়া নদী থেকে একটি হরিণ, ৩১ ডিসেম্বর একই এলাকার ডুমুরিয়া গ্রাম থেকে একটি হরিণটি ও একটি শুকর উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর এমন লোকালয়ে চলে আসা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের দাবি শিকারীদের তাড়া খেয়ে হরিণ লোকালয়ে চলে আসছে। তারা আরো বলেন, ব্যাপক হারে হরিণ শিকারি বেড়ে গেছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!