শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রী সেলসিয়াস

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে
দক্ষিণ পশ্চিম  উপকুলীয় জেলা সাতক্ষীরায় উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্যের দেখা নেই গত দুই দিন ধরে। তবে সোমবার থেকে তাপমাত্রা আরও কমে যাওয়ায় জনদূর্ভোগে পড়েছেন কর্মব্যস্ত মানুষ। প্রচন্ড শীতে বেকায়দায় পড়েছেন হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। তীব্র শীতে বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া মানুষ।
এদিকে শীতের প্রকোপে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পেয়েছে।

কনকনে শীত উপেক্ষা করে তারা অনেকেই আয়-রোজগারের জন্য বাহিরে বের হয়েছেন। এদিকে, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। গরম কাপড় ছাড়া সাধারণত কেউ ঘরের বাইরে বের হতে পরছেন না। বৃদ্ধি পেয়েছে শীত জনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু-বৃদ্ধরা পড়েছে ভোগান্তিতে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, দুই এক দিনের ব্যবধানে তাপমাত্র আরও কমতে পারে। সোমবার (০৫ জানুয়ারি ‘২৬) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমান ছিল ৯৫ শতাংশ। রবিবার (০৪ জানুয়ারি ‘২৬) তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!