বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কে, এম সাইফুর রহমান পেলেন সম্মাননা

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

সাংবাদিকতায় সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন যাবত পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে সফেন -বাংলাদেশ সমাচার -২০২৫ সম্মাননা ক্রেস্ট পেলেন গোপালগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সচিব, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান।

কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি দীর্ঘদিন যাবত দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জাতীয় দৈনিক ভোরের দর্পণ, দৈনিক সংবাদ সারাবেলা ও দ্য ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি জাতীয় সাপ্তাহিক মধুমতী কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক, দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল deshtimes24,news দেশ টাইমস ২৪ ডট কম, আজকের বাংলাদেশ ২৪ ডট কম, আলোকিত জনপদ ডট কম, নতুন বাজার ২৪ ডট কম, বাংলাদেশের খবর ২৪ ডট কম এ নিয়োজিত রয়েছেন।

তার প্রয়াত বাবা মরহুম আকবর হোসেন কাজী বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত একজন সৎ, আদর্শবান ও দক্ষ অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন।

গোপালগঞ্জে শনিবার (৩ জানুয়ারি) বিকালে দৈনিক বাংলাদেশ সমাচার ও দ্য বাংলাদেশ ডায়েরী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডঃ খান আসাদুজ্জামান তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় কে এম সাইফুর রহমান বলেন, তিনি গত ১০ বছর যাবত জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক কর্মকান্ডেও নিয়োজিত রয়েছেন। এই সম্মাননা তার দায়িত্ববোধ আরও বাড়াবে এবং সত্য ও জনস্বার্থে কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে তিনি জানান।

তার এ অর্জনে গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজহারুল হক বাবলু, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী খান, সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন সহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা এবং তার সহকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!