বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

প্রগতিশীল রাজনীতিবিদ প্রয়াত শিশির মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ 

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

আজ ৫ জানু্য়ারি সাতক্ষীরার তালার প্রগতিশীল রাজনীতিবিদ প্রয়াত শিশির মজুমদারের ২৯তম মৃত্যুবার্ষিকী। শিশির মজুমদার ১৯৯৭ সালের ৫ই জানুয়ারী মৃত্যুবরণ করেন। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সকল মানুষের কাছে বড়দা নামে পরিচিত ছিলেন। তিনি বামপন্থী রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন।

তালা উপজেলার শিশির মজুমদার এর বাড়িতে বিভিন্ন দলের রাজনীতিবিদ, কলেজ ও স্কুলের শিক্ষক, সমাজের গুণীজনসহ বিভিন্ন শ্রেণীর মানুষের যাতায়াত ছিল ও চায়ের আড্ডা বসতো। তিনি ছিলেন শিক্ষানুরাগী। তিনি তালা বি,দে সরকারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সন্মানিত সদস্য ছিলেন। প্রয়াত শিশির মজুমদার এর বাড়িতে থেকে বহু ছাত্র ছাত্রী পড়াশোনা করেছেন এবং তাদের সবাই এখন সমাজে প্রতিষ্ঠিত। প্রয়াত শিশির মজুমদার এর বড় নাতি গৌতম কুমার ঘোষ এর ঐকান্তিক প্রচেষ্টা ও সকলের সহযোগিতায় ২০১৩ সালের ৫ জানুয়ারী শিশির মজুমদার স্মরণ সভা তালা ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত হয়। প্রয়াত শিশির মজুমদার ছেলে, মেয়েরা, জামাই ও নাতিরা তাকে নিয়ে একটি স্মরণিকা প্রকাশ করবে। এব্যাপারে তার বড় নাতি গৌতম কুমার ঘোষ সকলের সহযোগিতা কামনা করছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!