বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবপুর ইউনিয়নের পায়রাডাঙ্গা বাজারসহ বিভিন্ন স্থানে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে আব্দুর রউফের নির্বাচনী পথসভা  ইসলামকাটিতে সবার জন্য সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার ধানের শীষ প্রার্থী হাবিবের  ধানের শীষের গণজোয়ার ভোটের দিন পর্যন্ত ধরে রাখতে হবে, বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ- আব্দুর রউফ গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত রাজনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দুদক-এর ‘সততা সংঘ’ পুনর্গঠন খেজুরডাংগা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুদক-এর ‘সততা সংঘ’ পুনর্গঠন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণসহ সকল অন্যায় কঠোর হাতে দমন করা হবে- অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ সাতক্ষীরা জেলা প্রশাসনের পদক্ষেপে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ তারুণ্যে যুব ফাউন্ডেশনের অফিস পরিদর্শন করলেন যুব উন্নয়ন কর্মকর্তারা ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে- মামুনুল হক

আন্তর্জাতিক বাণিজ্যে ভোমরা স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে-প্রথম কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস হাউজের প্রথম কমিশনার মোঃ মুশফিকুর রহমান বলেছেন, ভোমরা স্থলবন্দর আগামীতে আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বচ্ছতার সাথে আমদানি রপ্তানি কার্যক্রমের মাধ্যমে ভোমরা বন্দর জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ভোমরা শুল্ক স্টেশন দীর্ঘ ৩০ বছর পরে কাস্টমস হাউসে রুপান্তরিত হলো।

ভোমরা কাস্টমস হাউজ কর্ম দিবসের প্রথম দিন রবিবার (০৪ জানুয়ারি ‘২৬) বিকালে কমিশনার এবং আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়শনের নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়শনের নেতৃবৃন্দ ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যে বিভিন্ন প্রতিবন্ধকতা ও ভারতীয় ফল আমদানির ক্ষেত্রে বৈষম্যসহ বিভিন্ন বিষয়ে কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, কাস্টমস বিষয়ক সম্পাদক জাকির হোসেন মন্টু, প্রচার সম্পাদক আনারুল ইসলাম আনার, বাণিজ্য বিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পংকজ দত্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে, ভোমরা কাস্টমস হাউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় ব্যবসায়িক নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!