বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে উৎসবমুখর বনভোজন ও সুন্দরবন ভ্রমণ

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

জাতীয় সাংবাদিক সংস্থা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি-২৬) দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে সন্ধি এ ভ্রমণ কর্মসূচি সম্পন্ন হয়।সকালে কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাসহ ভ্রমণদল সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বনভোজন ও সুন্দরবন ভ্রমণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর গনি এবং জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার উপদেষ্টা ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মো. মনজুর হোসেন, প্রচার ও প্রকাশনা সচিব মো. জাফরুল্লাহ, অর্থ সচিব মোহাম্মদ সানবির হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সচিব মোহাম্মদ মহসিন উদ্দিন, কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপদেষ্টা এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সিনিঃ সহ সভাপতি এস এম আহম্মদ উল্যাহ বাচ্ছু, সহ সভাপতি ইশারাত আলী, সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান ও উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ভ্রমণদলটি শ্যামনগরের নীলডুমুর বুড়িগোয়ালিনী পৌঁছে ট্রলারযোগে কলাগাছিয়া ফরেস্ট স্টেশন পরিদর্শন করেন। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, ঘোরাঘুরি ও সম্মিলিত খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে বনভোজনটি এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়।ট্রলারে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী আব্দুল আজিজ, রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিল্পীরা। এ সময় সদস্যদের ফটোসেশন, ভিডিও ধারণ, সাংস্কৃতিক পর্ব, গল্প ও কৌতুকপূর্ণ আড্ডায় পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!