বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

মুকসুদপুরে পৃথক পৃথকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবলীগ নেতাসহ ১২ আ’লীগ নেতার পদত্যাগ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক পৃথকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবলীগ নেতাসহ আওয়ামী লীগের ১২ জন নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (৪ জানুয়ারি ‘২৬) দুপুরে, মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম এবং গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকায় পৃথক পৃথকভাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মহারাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বাইজিদ মোল্যা, মোচনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত তালুকদার, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বাবুল মোড়ল, সহ-সভাপতি হাজী মো. ফারুক মল্লিক, দপ্তর সম্পাদক মিন্টু কাজী, ধর্ম বিষয়ক সম্পাদক হান্নান মল্লিক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল খন্দকার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নুরইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কামাল কাজী, রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন পদত্যাগের ঘোষণা দেন।

এসময় লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

সংবাদ সম্মেলনে তারা শান্তিপূর্ণভাবে নিজেদের সিদ্ধান্তের কথা জানান এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!