শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কালিগঞ্জ মহিলা কলেজ মোড়ে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারী’২৬) বাদ আছর কালিগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম এর সভাপতিত্বে ও কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি’র যৌথ সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ব্যারিস্টার শেখ নাসির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা ও বিশিষ্ট সমাজসেবক শেখ নাজমুল হোসেন, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ, উপজেলা তরুন দলের সভাপতি শেখ আলমগীর কবীর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন তারালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গনিয়ার রহমান গনি, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক বদরু মেম্বর, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, সাবেক সহ সভাপতি শেখ সাইফুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান সরদার, সহ সভাপতি মিজানুর রহমান, বিএনপি নেতা মনিরুল ইসলাম, আবু হাসান, মজনুল হক, ইসরাফিল, খায়রুজ্জামান রোকন, শেখ নাসিরউদ্দীন, সাদ্দাম হোসেন, জেলা তরুণদলের যুগ্ম সম্পাদক আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম মিলন, উপজেলা তরুন দলের সভাপতি শেখ আলমগীর কবীর, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সেলিম, উপজেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান মনি, শেখ ইয়াছিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক শেখ বিপুল, যুবদল নেতা রাইছুল ইসলাম, উপজেলা তরুণ দলের যুগ্ম সম্পাদক শেখ মিন্টু, উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সদস্য সচিব রবিউল ইসলাম, কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি তাজকিন মেহেদী তাজ, সহ-সভাপতি তৌহিদ হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুস সাকুর হৃদয়, শাহিন আলম সহ চার শতাধিক নেতা-কর্মী।

অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন কালিগঞ্জ বায়তুল মামুর জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ জামিরুল ইসলাম।মিলাদ শেষে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ আব্দুল মজিদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!