
সাতক্ষীরা এন.জেড ফাউন্ডেশনের সাধারণ সভা বুধবার (৩১ ডিসেম্বর’২৫) বেলা ১১ টায় শহরের কাটিয়া বাজার নিজস্ব কার্যালয়ে বাবু বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মকবুল হোসেন ও তরিকুল ইসলাম, সাতক্ষীরা শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি মোঃ আবু জাফর সিদ্দিক ও সাতক্ষীরা শহর সমাজসেবা সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল (সাংবাদিক) ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।
সভায় সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয় বাবু বিশ্বজিৎ সাধু, সহ সভাপতি পদে বাবু সুভাষ সরকার, সাধারণ সম্পাদক পদে মীর মোশাররফ হোসেন (মন্টু), কোষাধ্যক্ষ পদে শেখ হারুন আর রশিদ, সাংগঠনিক সম্পাদক পদে মীর শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মহিদুল ইসলাম ঢালী ও চারজন কার্যকারী সদস্য সহ সর্বমোট ১১ জন কার্যকারী নবকমিটি নির্বাচিত হয়।
কমিটির মেয়াদ আগামী ০২ (দুই) বৎসরের জন্য কার্যকর হবে। উক্ত সভায় এন.জেড ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনজুর হোসেন এর মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া পরিচালনা করেন কাটিয়া শাহী মসজিদের পেশ ঈমাম মোঃ হাফিজুর রহমান।