বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

গোপালগঞ্জ–২ আসনে ১০ দল সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতী শুয়াইব ইবরাহীম মনোনয়নপত্র দাখিল 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের তিনটি (গোপালগঞ্জ -১, ২ ও ৩) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

এরই ধারাবাহিকতায় ১০ দল সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে গোপালগঞ্জ–২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মুফতী শুয়াইব ইবরাহীম।

সোমবার (২৯ ডিসেম্বর ‘২৫) দুপুরে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামানের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস এর জেলা সভাপতি মাওলানা ফারুক হাসান নদভী, পৌর জামায়াতের আমির মাওলানা এনামুল হক, মাওলানা ফখরুল আলম, মুফতি মাসুদুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আবুল কালাম, হাফেজ জোবায়ের, মাওলানা কাওসার আহমদ মুফতি শাফায়াত হুসাইন, মুফতি আহমাদুল্লাহ মিশকাত, কাজী এজহারুল ইসলাম জামাতের প্রচার ও মিডিয়া সন্পাদক সহ প্রমুক ওলামায়ে কেরাম।

মনোনয়ন দাখিলের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি শুয়াইব ইবরাহীম বলেন- “গোপালগঞ্জ শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে অনেক পিছিয়ে এবং অত্র এলাকায় বেকারত্বের হার অনেক বেশি। আমি নির্বাচিত হলে মৌলিকভাবে এ সমস্যাগুলোকে সমাধানের চেষ্টা করব এবং গোপালগঞ্জ–২ আসনের জনগণ ইনশাআল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবে।”

উল্লেখ্য, গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও শিক্ষা পরিচালক মুফতী শুয়াইব ইবরাহীম গোপালগঞ্জ ওলামা পরিষদের সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন যাবৎ দ্বীনি ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে একজন সাহসী, আপসহীন ও আদর্শবাদী নেতা হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!