শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বড়দিন পালিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশে গোপালগঞ্জে খ্রিস্টান ধর্মলম্বীদের সবচেয়ে বড় উৎসব “বড়দিন” পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ‘২৫) সকাল থেকেই জেলার বিভিন্ন চার্চে প্রার্থনার মধ্যদিয়ে শুরু হয় বড়দিন। এই দিনটিকে ঘিরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চে প্রার্থনা, আলোচনা সভা’সহ নানা আয়োজনের মধ্যদিয়ে বড়দিন পালন করা হয়।

এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিলো।

এ সময় কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চের পালক রেভারেন্ড পংকজ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সহ-সভাপতি মিস্টার উইলিয়াম ঢালী। বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেবনাথ, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানা অফিসার্স ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন, আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সহ-সভাপতি জেমস হেবল বাড়ৈ, চার্জের কোষাধাক্ষ অশোক বৈরাগী, পরিচালক মার্ক সিকদার,কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চে সম্পাদক জ্যাকব বৈদ্য সহ সম্পাদক ও জলিলপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইলিয়াকিম কুন্দার, চার্চ সেবক কমিটির সভাপতি মোহনলাল বৈরাগী, কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চের সাবেক পালক প্রমঞ্জন বালা সহ এলাকার খ্রিস্টান ধর্মালম্বী শিশু যুবক, বৃদ্ধসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!