শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

তালায় সূচিকর্মের উপর ২দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার প্রশিক্ষণ কক্ষে সূচিকর্মের উপর ২দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার (২৪ ডিসেম্বর ‘২৫) সম্পন্ন হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান আশরাফুন নাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি দেবকী রানী রায়। জালালপুর ও মাগুরা ইউনিয়নের নারী উন্নয়ন দলের ১৫ জন সদস্য বিভিন্ন ধরনের শেলাইয়ের হাতে কলমে প্রশিক্ষণ নেন।

প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন, আছিয়া বেগম ও রেবেকা বেগম। সহযোগিতায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী, হাসি রানী কুন্ডু, খাদিজা খাতুন, ফিল্ড ভলেন্টিয়ার প্রশান্ত কুমার ঘোষ এবং তানজিলা খাতুন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!