
ইনক্লুসিভ ভোটার এডুকেশন এন্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামের আওতায় উপজেলা পর্যায়ে শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ‘২৫) সাতক্ষীরার দেবহাটা উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে রাইটস যশোর সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবহাটা উপজেলা অফিসার মিলন সাহা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সাজেদুল ইসলাম, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামিম আহম্মেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, আনসার ভিডিপি কর্মকর্তা আশলতা খাতুন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রাইটস যশোরের উপ-পরিচালক এসএম আজহারুল ইসলাম, প্রোগ্রাম অফিসার সরোয়ার হোসেন ও প্রণব ধর, প্রোগ্রাম কো-অডিনেটর হারুন অর রশীদ সহ চিংড়ি চাষি, ঘেরমালিক, শ্রমিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, রাইটস যশোর এর পক্ষ থেকে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রান্তিক পর্যায়ে নতুন ভোটার, চিংড়ি ঘেরমালিক ও চিংড়ি ঘেরে কর্মরত শ্রমিকদের উদ্ভুদ্ধ করতে কাজ করছে। ভোট গ্রহনের দিন যাতে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে সে বিষয়ে সচেতন করা হচ্ছে। একই সাথে ভোট দিতে গিয়ে শ্রমিক শ্রেণির মানুষের যাতে মুজুরী বন্ধ না হয় সেবিষয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। এছাড়া কিভাবে ভোট দিতে হয়, কোন পদ্ধতিতে ভোট দিলে সঠিক ভোট প্রদান করা যায় সহ নানামূখি শিক্ষা প্রদান করা হচ্ছে বলেও জানানো হয়।