বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতার পদত্যাগ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১৪ নেতা সংবাদ সম্মেলন করে দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ‘২৫) সকালে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন মো. কাবুল শেখ- কৃষি বিষয়ক সম্পাদক, ইদ্রিস শেখ- শ্রম বিষয়ক সম্পাদক, মোঃ হাফিজুর রহমান- শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, বিকাশ সরকার- সহসভাপতি, পটু লস্কর-যুগ্ম সাধারণ সম্পাদক, নুর ইসলাম মোল্যা- সাংগঠনিক সম্পাদক ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ খান্দারপাড়া, মজিবুর রহমান চুন্নু- সভাপতি, নাসির শেখ- সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ খান্দারপাড়া, মোঃ মহিউদ্দীন খন্দকার আলো- সভাপতি, খন্দকার ইমাম হোসেন- সদস্য, নিরোদ বিশ্বাস- সদস্য, শুকুর খন্দকার- সদস্য ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ, খান্দারপাড়া, আজাদ শেখ- সভাপতি, রাসেল শেখ আদাড়ি- সদস্য খান্দারপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে খন্দকার ইমাম হোসেন জানান, মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামীলীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সংগে আওয়ামীলীগের আর কোন সম্পর্ক নেই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!