শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

বিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)-এর ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ‘২৫) সকালে ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

এ সময় বিইউপিএফের সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নেন সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক  লিটু।

শপথগ্রহণকারী অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সভাপতি রংপুরের পীরগাছা উপজেলার ৫ নম্বর ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন, সিনিয়র সহ-সভাপতি কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এম গফুর উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৬ নম্বর তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া।

এছাড়া সহ-সভাপতি হিসেবে শপথ নেন মো. আব্দুল মান্নান, মো. ফরহাদ হোসেন, এ.বি.এম. ফারুক হাসান, মো. ফিরোজ খান নুন, মো. তোজাম্মেল হক ও মো. আমিনুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. আব্বাস আলী সরকার, আ স ম মনোয়ারুজ্জামান ও মো. জিয়াউর রহমান।

অনুষ্ঠানে আরও শপথ নেন সাংগঠনিক সম্পাদক কারুজ্জামান সাহেব ফকির, মো. আতিকুর রহমান আতিক, মো. আলমগীর ও মোছা. শায়লা শারমিন মিম্মু। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে শপথ নেন ফিরোজা বেগম।

শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিইউপিএফের সহ-সভাপতি খন্দোকার সাইফুর রহমান (সাইন)।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!