বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

মুকসুদপুরে আওয়ামীলীগের ১০ নেতৃবৃন্দের পদত্যাগ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৭নং জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ১০ নেতৃবৃন্দ একযোগে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেছেন।

শনিবার (২০ ডিসেম্বর ‘২৫) বিকাল ৫ টায় দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা সকলেই একযোগে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ১০ আওয়ামী লীগ নেতৃবৃন্দের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতৃবৃন্দরা হলেন জলিরপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সহ-সভাপতি অভি বাগচী, বিদ্যুৎ বাগচী, সদ্য সাবেক সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সদ্য সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী, সদ্য সাবেক সদস্য শিশির বাগচী, হরিচাদ বাকচী, নারায়ন গোলদার, রনজন গাইন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী বলেন, আজ শনিবার (২০ ডিসেম্বর) থেকে আমরা সকলেই একযোগে আওয়ামী লীগের সকল পদ-পদবী ও কর্মকাণ্ড থেকে অন্যের বিনা প্ররোচনায় স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। যা এখন থেকেই কার্যকর হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!