মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ কোটি টা কা আ ত্ম সা ৎ: কা ঠ গ ড়া য় সাতক্ষীরার ২৫ প্রতিষ্ঠান সাতক্ষীরা কারাগারে হা জ তী র মৃ ত্যু নব নির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল 

ইসি ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে জামায়াতের বিশাল মিছিল

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ‘২৫) বিকালে গোপালগঞ্জে বিশাল মিছিল ও সমাবেশ করেছেন গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার একাংশ ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত) আসনে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।

মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীসহ সহযোগী সংগঠনের হাজার-হাজার কর্মী-সমর্থক অংশ নেন।

এ উপলক্ষে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের গেটপাড়া এলাকা থেকে বিশাল একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালক সমশের মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও গোপালগঞ্জ-১ (মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানী উপজেলার বাকি ৭ ইউনিয়ন নিয়ে গঠিত) আসনের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল-মাসুদ খান।

আগামী ১২ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া কোনো বিকল্প নেই।

এসময় তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!