মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া সাতক্ষীরায় আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও ইয়াতিম খানায় শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত  আশুলিয়ায় মা দ ক, কি শো র গ্যাং ও স ন্ত্রা সে র অ ভি যো গে বি ত র্কি ত ‘ই য়া বা সজীব’, ছাত্রদল থেকে ব হি ষ্কা রে র দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় বিশিষ্টজনদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল নতুন সরকার, পুরোনো রাষ্ট্রপতি: কৌশল কোথায় বিএনপির?-ডঃ এ জেড এম মাইনুল ইসলাম পলাশ কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বার্ষিক কার্যক্রম বিষয়ে এফজিডি, সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের মাধ্যমে পর্যালোচনা সভা শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত পুলিশের সাতক্ষীরায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মৎস্য প্রকল্প উন্নয়নে সাতক্ষীরা জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

বিদ্যমান সরকারি মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ‘২৫) সকাল ১০টায় সাতক্ষীরা এল্লারচরে চিংড়ি চাষ প্রদর্শনী খামার কার্যালয়ের হলরুমে   এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক বিপুল কুমার বসাক।

অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের খামার প্রকল্পের (১ম পর্যায়) মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মোঃ মশিউর রহমান।

উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ফারহানা তাসলিমা, সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম, আঞ্চলিক পরিচালক জয়দেব পাল।

উপস্থিত ছিলেন কলারােয়া সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, সাতক্ষীরা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান, কালিগঞ্জ সিনিয়র  মৎস্য কর্মকর্তা তৌকির আহম্মেদ, শ্যামনগর সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!