সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তালার মাছিয়াড়ায় ভিলেজ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত কোটালীপাড়ায় পানিতে ডু বে শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত গোপালগঞ্জে আবহাওয়া অনুকূলে থাকলে পৌর ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদের প্রথম জামাত  দেবহাটায় ১২৭টি ঈদের জামাতের নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন শিরিনা সুলতানা

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর ‘২৫) সকালে উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে র‌্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।

অনুষ্ঠানে সমাজ ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ৫ নারীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এরমধ্যে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য তালা প্রেসক্লাবের সক্রিয় সদস্য শিরিনা সুলতানা ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হন।

এছাড়া অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রাবিয়া বিবি, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফল নারী রূপা রানী পাল, সফল জননী সুচিত্রা দাশ এবং নির্যাতিতা থেকে স্বাবলম্বী হয়ে ওঠা নারী ফরিদা বেগমও অদম্য নারী পুরস্কারে সম্মানিত হন।

শিরিনা সুলতানার এই অর্জনে অভিনন্দন জানিয়েছে তালা প্রেসক্লাব

প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম বলেন, “সমাজ উন্নয়নে তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”

এসময় উপস্থিত ছিলেন—সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (রেন্টু), সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্রীড়া সম্পাদক এম এম রোকনুজ্জামান টিপু, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাসসহ সদস্যবৃন্দ।

তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনও শিরিনা সুলতানাকে অভিনন্দন জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!