মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ কোটি টা কা আ ত্ম সা ৎ: কা ঠ গ ড়া য় সাতক্ষীরার ২৫ প্রতিষ্ঠান সাতক্ষীরা কারাগারে হা জ তী র মৃ ত্যু নব নির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল 

দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজে নবীনবরণ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজের একদশ শিক্ষার্থীদের নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর ‘২৫) উপজেলার সখিপুরস্থ কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। এতে সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। কলেজ শিক্ষক ও জেলা রোভারের সম্পাদক আবু তালেবের পরিচালনায় বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগীয় প্রধান শাহানুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আকবর আলী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান স্বপন কুমার মন্ডল, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মনিরুজ্জামান মহসিন, সাবেক শিক্ষার্থী ও সখিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, কলেজ ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন, কলেজ ছাত্র শিবিরের সভাপতি বিল্লাল হোসেন, শিক্ষার্থী আল মামুন ও সামিয়া আকতার প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন কৃষি বিভাগের প্রধান ও নবীববরণ উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক আব্দুর রহমান। পরে প্রভাষক প্রদীপ কুমার মন্ডলের পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া কলেজে বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারী, রোভার স্কাউট শিক্ষার্থীরা উপস্থিত থেকে সমগ্র অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!