মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ কোটি টা কা আ ত্ম সা ৎ: কা ঠ গ ড়া য় সাতক্ষীরার ২৫ প্রতিষ্ঠান সাতক্ষীরা কারাগারে হা জ তী র মৃ ত্যু নব নির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল 

দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর ‘২৫) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শ্রী চন্দ্রকান্ত মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

বিশেষ অতিথি ছিলেন খুলনা দুর্নীতি দমন কমিশন (সজেকা) উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান। কমিটির সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল রহমান, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, ছাত্র প্রতিনিধি মোজাহিদ বীন ফিরোজ, ইমরান বাশার প্রমুখ।

উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ ইদ্রিস আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা পরিসংখন কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, আনছার ভিডিপি কর্মকর্তা আশলতা খাতুন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য যথাক্রমে বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, শিক্ষক রফিকুল ইসলাম, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। এসময় বক্তরা বলেন, আমাদের নিজেদের পরিবর্তনের মধ্যে দিয়ে সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে হবে। নিজেরা দুর্নীতি করবো না অন্যদের করতে দিব না। তাহলে সমাজ থেকে এই ব্যাধি দমন করা সম্ভব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!