মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ কোটি টা কা আ ত্ম সা ৎ: কা ঠ গ ড়া য় সাতক্ষীরার ২৫ প্রতিষ্ঠান

সাতক্ষীরায় চলছে ডিজিটাল স্মার্ট বোর্ড ও অ্যাটেনডেন্স রিডার মেশিন ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলায় ‘আইসিটিডি স্কুল অব ফিউচার’ প্রকল্পের আওতায় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস), ডিজিটাল স্মার্ট বোর্ড ও অ্যাটেনডেন্স রিডার মেশিন ব্যবহারবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ চলছে। জেলার চারটি সংসদীয় আসনে চারটি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম আয়োজন করা হয়েছে।

বিদ্যালয়গুলো হলো-কলারোয়া পাইলট গার্লস হাইস্কুল, সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি.) গার্লস হাইস্কুল, কালীগঞ্জের নলতা হাইস্কুল এবং শ্যামনগরের নকীপুর পাইলট হাইস্কুল। এর মধ্যে নকীপুর পাইলট হাইস্কুল ছাড়া বাকি তিনটি বিদ্যালয়ে প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অংশ হিসেবে এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো শিক্ষকদের আধুনিক ডিজিটাল সরঞ্জাম ব্যবহারে দক্ষ করে তোলা এবং শ্রেণিকক্ষে প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করা। প্রশিক্ষকেরা স্মার্ট শিক্ষাব্যবস্থার মাধ্যমে ভবিষ্যৎ প্রস্তুত প্রজন্ম গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রশিক্ষক সৌমিত্র ঘোষ বলেন, সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষাসুবিধা সম্প্রসারণে কাজ করছে। শিক্ষকরা যাতে আধুনিক আইসিটি সরঞ্জাম সহজে ব্যবহার করতে পারেন, সে জন্য ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অংশগ্রহণকারী শিক্ষকেরা জানান, এই উদ্যোগ শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কার্যক্রমটি শিক্ষা খাতে ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করা এবং উদ্ভাবনী শিক্ষণপদ্ধতি ছড়িয়ে দিতে সরকারের চলমান প্রচেষ্টার অংশ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!