শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটায় শান্তি সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃপ্রজন্ম সংলাপ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় শান্তি সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে স্থানীয় উদ্যোগে আন্তঃপ্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর ‘২৫) উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে রূপান্তরের আয়োজনে ও বাংলাদেশস্থ কানাডা হাইকমিশনের  সহযোগিতায় এ আন্তঃপ্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তারের সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী শিক্ষক আব্দুস সামাদ, শিক্ষিকা বিলকিম খাতুন, সিএফএলআই প্রকল্পের সহকারী ম্যানেজার টুকু রানী বিশ্বাস, সুশীল সমাজের প্রতিনিধি ফিরোজ শাহ আলম, উত্তম কুমার রায়, কর্ণদেব, যুব প্রতিনিধি রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম, রিফায়েত হোসেন, নুসরাত জাহান প্রমুখ। প্রকল্পের মুল প্রবন্ধ তুলে ধরেন সিএফএলআই প্রকল্পের সমন্বয়কারী কাজী মফিজুর রহমান। শান্তি সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে স্থানীয় বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা ও কর্মপরিকল্পনা করা হয়। একই সাথে নবীন ও প্রবীনদের সাথে যোগসুত্র করতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!