বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক

মুক্তিযুদ্ধে জামায়াত শুধু বি রো ধি তা করেই থেমে থা কে নি, সনাতন ধর্মাবলম্বীদের ও প র চা লি য়ে ছিল নি র্যা ত ন: কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে রাজাকার সৃষ্টি করেছে-মুক্তিযুদ্ধের সময় তারা শুধু বিরোধিতা করেই থেমে থাকেনি, সনাতন ধর্মাবলম্বীদের ওপরও চালিয়েছিল নির্যাতন। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে এই অঞ্চলের বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিল।

বাংলাদেশ স্বাধীন হয়েছে, দেশ এগিয়েছে-কিন্তু জামায়াতে ইসলাম আজও সার্বজনীন হতে পারেনি। মানুষের সেবা করাই যেখানে মহান ধর্ম, সেখানে এ দলটি নিজের প্রতিষ্ঠানে শুধুই শিবির কর্মীদের চাকরি দেয়। সাধারণ মানুষ বা যারা ছাত্রশিবির করে না-তাদের কোনো সুযোগই থাকে না।

শুক্রবার বিকেলে  আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মুরারীকাটি সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন। যারা নিজ দলের বাইরে কাউকে গ্রহণ করতে পারে না, তারা দেশ ও জনগণকে কীভাবে প্রতিনিধিত্ব করবে-এ প্রশ্ন আজ কালিগঞ্জ–আশাশুনির মানুষের মনে। মানুষ উন্নয়নের ধারাবাহিকতা চাই, তাই আগামীতে আশাশুনি ও কালিগঞ্জের  ধানের শীষের গণজোয়ার দেখা গিয়েছে।

কাজী আলাউদ্দীন  বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই অঞ্চলের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা  করে যাব।

উঠান বৈঠকে  আরো উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক  রুহুল  কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু,  আশাশুনি উপজেলা বিএনপি,  সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন  মহিলা দলের নেত্রী ডাঃ মর্জিনা ইসলাম, সভাপতিত্ব করেন সত্যরঞ্জন রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, তুয়ারডাঙ্গা এস.এফ মাধ্যমিক বিদ্যালয়। সঞ্চালনায় ছিলেন আরিফুল ইসলাম বকুল, সাবেক সদস্য সচিব, বড়দল ইউনিয়ন বিএনপি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!