বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল 

শ্যামনগরে ক্ষ তি ক র কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে মানববন্ধন

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে কৃষিতে রাসায়নিক ও ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক), গ্রীন কোয়ালিশন ও উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়শনের আয়োজনে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, নারী সংগঠক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে গ্রীন কোয়ালিশন শ্যামনগর পৌরসভা ইউনিটর উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আফজালুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমম্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, গ্রীন কোয়ালিশন শ্যামনগর পৌরসভা ইউনিটের সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, ঈশ্বরীপুর ইউনিটের সভাপতি জিল্লুর রহমান, মুন্সিগঞ্জ ইউনিটের সভাপতি ডা. যোগেশ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়শনের সভাপতি সাইফুদ্দিন সিদ্দিক, ইয়ুথ টিম এর ভলাটিয়ার জবা তাসনিয়া, কৃষক দেবীরঞ্জন মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, কীটনাশকের অবাধ ব্যবহার শুধু কৃষিক নয়, সমগ্র প্রাণীকূলের জীবন বিষিয়ে তুলছে। অসচেতনভাবে কীটনাশক ব্যবহার করায় সবার আগে ঝুঁকিতে পড়েছে কৃষকদের স্বাস্থ্য, নষ্ট হচ্ছে পুকুরের মাছ। মৃত্যু হচ্ছে গবাদিপশুর। কীটনাশক ব্যবহার করে উৎপাদিত ফসল অনিরাপদ করে তুলেছে মানুষের জীবন। কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করা, বিষর সহজলভ্যতা বন্ধ করা এখন সময়ের দাবি। বক্তারা বিকল্প ও পরিবেশবান্ধব বালাইনাশক ব্যবহার এবং জৈব কৃষি চর্চার উপর জোর দেওয়ার আহবান জানান। বক্তারা ক্ষতিকর কীটনাশক বিক্রি নিয়ন্ত্রণ, নিম্নমানের কীটনাশকের বাজারজাত বন্ধ, কৃষকদের সুরক্ষামূলক সরঞ্জাম নিশ্চিতকরণ, জৈব কৃষি চর্চার প্রশিক্ষণ এবং বিষমুক্ত খাদ্যের অধিকারের নিশ্চয়তায় সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!