মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ কোটি টা কা আ ত্ম সা ৎ: কা ঠ গ ড়া য় সাতক্ষীরার ২৫ প্রতিষ্ঠান সাতক্ষীরা কারাগারে হা জ তী র মৃ ত্যু নব নির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল 

সাতক্ষীরায় পরিবেশ সাংবাদিক ফোরামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় ‘এনগেজ’ প্রকল্পের আওতায় সাতক্ষীরায় পরিবেশ সাংবাদিক ফোরাম র ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদৈশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজনাস নলেজ (বারসিক) এর আয়োজনে বুধবার (০৩ ডিসেম্বর ‘২৫) দুপুরে শহরের ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে উক্ত ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন কর্মশালায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব, পরিবেশিত সংকট, টেকসই উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবুল কাসেম, আসাদুজ্জামান আসাদ, এম বেলাল হোসাইন, বারসিকের প্রকল্প সমম্বয়কারী মাহবুব হোসেন সন, এরিয়া ম্যানেজার রোকসানা পারভীন, ফিল্ড অফিসার রাশিদুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা এসময় বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ে উপকূলের দরিদ্র ও প্রারম্ভিক জনগোষ্ঠীর জীবন। তাঁদর অধিকার, সমস্যা ও বাস্তবতা গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হলে নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ সম্ভব হবে এবং টেকসই সমাধানের প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।

কর্মশালার শেষে সাংবাদিকদের মুক্ত মতবিনিময়, প্রশ্নোত্তর পর্ব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!