বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

সভাপতি অচিন্ত্য সাহা, সম্পাদক জাহিদুর রহমান তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠন

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

সহকারি অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অচিন্ত্য সাহাকে সভাপতি এবং প্রধান শিক্ষক ও সাংবাদিক গাজী জাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনিত করে সাতক্ষীরার তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

গত ২৬ নভেম্বর দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যলয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত পত্র সূত্রে এই তথ্য জানা গেছে। ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে উন্নয়ন কর্মী গুলশান আরা এবং সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হানকে মনোনিত করা হয়েছে।

এছাড়া সদস্য হিসেবে যথাক্রমে ব্যবসায়ী নয়ন কুমার ভদ্র, শিক্ষক রহিমা খাতুন, উন্নয়ন কর্মী ও স্বেচ্ছাসেবক এস.এম. নাহিদ হাসান, শিক্ষক নাজনীন আক্তার কেয়া এবং পরিবেশ কর্মী রাশেদ বিশ্বাসকে মনোনিত হয়েছেন।

৩ বছর মেয়াদী এই কমিটি তালা উপজেলায় দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুনীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে বলে সূত্রে জানানো হয়।

এদিকে, নব-গঠিত তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা মঙ্গলবার (২ ডিসেম্বর ‘২৫) বিকালে কমিটির সভাপতি অচিন্ত্য সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান’র পরিচালনায় সভায় সহ-সভাপতি বি.এম. জুলফিকার রায়হান, সদস্য নাহিদ হাসান ও রাশেদ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় ৯ ডিসেম্বর দুর্নীতি প্রতিরোধ দিবস পালন সহ কমিটির করনীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা হয়। সভা শেষে নেতৃবৃন্দ সদ্য যোগদানকারী তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং যথাযথভাবে দুর্নীতি প্রতিরোধ দিবস পালনের উপর আলোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!