মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় শিক্ষক সমিতির জেলা নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলায় ডেলিগেট মনোনয়ন সম্পন্ন

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা শাখার আসন্ন নির্বাচন উপলক্ষে উপজেলা ভিত্তিক ডেলিগেট নির্বাচনকে সুসংগঠিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর ‘২৫) বিকেল ৩টায় সাতক্ষীরা পলাশপোল হাইস্কুলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোমিনুল ইসলাম। পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ।

সভায় বক্তব্য দেন প্রধান শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক গাজী, শিক্ষক নেতা মোঃ মিজানুর রহমান, মোঃ এমাদুল ইসলাম, মোঃ লিয়াকত আলী, মোঃ এজাজউদ্দীন, মমিনুর রহমান মুকুল, মোঃ হাবিবুর রহমান, মোঃ আশরাফুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আব্দুল জব্বার, মোঃ আব্দুল্লাহ, আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আবু অহিদ বাবলু, এএসএম আব্দুল করিম, মোঃ আসাদুর রহমান, মোঃ শাহিনুর রহমান, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, মোঃ মফিজুল ইসলাম, মোঃ নজিবুল ইসলাম, পলাশ কুমার সরকার, মনোরঞ্জন মন্ডল এবং সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবির বিষয়ে নীরব থাকলে চলবে না; জাতীয় স্বার্থে তাদের আরও সচেতন ও সক্রিয় হতে হবে। শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থেকে ন্যায়ভিত্তিক অধিকার আদায়ের আন্দোলন ও সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করার কোন বিকল্প নেই।

সভায় বক্তারা উপজেলা ভিত্তিক ডেলিগেট নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার ওপর জোর দেন। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য ও পেশাদারিত্ব বজায় রেখে জেলার সামগ্রিক শিক্ষা-উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে প্রধান শিক্ষকদের মধ্য থেকে মোঃ আব্দুল মালেক গাজী, মোঃ আব্দুল্লাহ ও মোঃ আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষকদের মধ্য থেকে মোঃ আবু অহিদ বাবলু ও এএসএম শাহিনুর রহমান এবং সহকারী শিক্ষকদের মধ্য থেকে মোঃ নজিবুল ইসলাম, কানিজ ফাতেমা ও মোঃ মফিজুল ইসলামকে ভোটের মাধ্যমে ডেলিগেট নির্বাচিত করা হয়। এতে সাতক্ষীরা সদর উপজেলার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করে। সমিতির সভাপতি মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ পদাধিকার বলে ডেলিগেট মনোনীত হবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!