বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

সুন্দরবনের অভয়ারণ্যে এলাকা থেকে ৮ জে”লে আ”টক

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হল‌দেবু‌নিয়া অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অপরাধে আট (৮) জেলেকে আটক করেছে বন বিভাগ। শনিবার (২৯ নভেম্বর ‘২৫) বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত ৬টি ডিঙ্গি নৌকা ও ৮৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। রবিবার দুপুরে আটককৃত জেলেদের সাতক্ষীরা রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়।

আটককৃত জেলেরা হলেন, আটককৃতরা হলেন, উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের গোলাম রব্বানীর ছেলে রফিকুল ইসলাম (৪২), একই গ্রামের আব্দুল কাদের গাইনের ছেলে আজগার আলী (৩৮), মেহেরালী গাজীর ছেলে রবিউল ইসলাম (৩৪), কৈখালী ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত: বক্সো গাজীর ছেলে আব্দুল সালাম (৫৫), একই গ্রামের রহমতউল্লাহ সরদারের ছেলে জলিল সরদার (৫৪), মৃত ফরমান সরদারের ছেলে মনতেজ আলী সরদার (৭০), সাহেবখালি গ্রামের মনসুর সরদারের ছেলে ইসমাইল সরদার (৫৬), পৌরসভার চিংড়িখালি গ্রামের আব্দুল মজিদ গাইনের ছেলে নুর ইসলাম (৪৭)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ ফজলুল হক তৃতীয় মাত্রাকে জানান, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করে মাছ ধরার অপরাধে জেলেদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে রবিবার (৩০ নভেম্বর ‘২৫) সকালে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!