বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট

গোবিপ্রবিতে প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের স্মৃতিতে স্মরণ সভা অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়াত প্রশাসনিক কর্মকতা চন্দ্রা ভক্ত, স্টোর এটেনডেন্ট শাকিল খান জনি, মালী অছিকুর রহমান শিকদার, সিনিয়র ক্লিনার রতন জমাদার ও মাস্টাররোল ড্রাইভার মিজানুর রহমানের স্মরণে শোক র‌্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ‘২৫) বেলা ১১টায় কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোক র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস এম এস্কান্দার আলীর সভাপতিত্বে ক্যাম্পাসের টেনিস কোর্ট প্রাঙ্গণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা এমন যে, এখানে মৃত্যু বিষয়ে কোনো কিছু পড়ানো হয় না। অথচ এটি চিরন্তন সত্য। সেদিকটা মাথায় রেখে আমাদের সকলকে সততার সঙ্গে কাজ করতে হবে। সবাইকে সময় মতো অফিসে আসতে হবে। নিজেদের বিভেদ ভুলে একত্রিত থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।

সভায় আরো বক্তব্য রাখেন, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক মো. নাছিরুল ইসলাম, ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি শেখ মশিকুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী মনিরুল হাসান, কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম।

এর আগে প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরা অনুভূতি প্রকাশ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!