শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

জমকালো আয়োজনে সাতক্ষীরায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর ‘২৫) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

খেলায় জয় পরাজয় আছে। পরাজয় খেলাধুলার একটি অংশ। জাতিকে সুস্থ সবল রাখতে মাদক, মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা বিকল্প নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) মুকিত হাসান খান, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, মুহা: জিল্লুর রহমান, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাচ্ছুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, ডিআই ওয়ান মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. আলতাপ হোসেন প্রমুখ।

আন্ত:  কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় সাতক্ষীরা সিটি কলেজ বনাম ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!