শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোটালীপাড়ায় সপরিবারে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিদায়ী ডিসি মুহম্মদ কামরুজ্জামান

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) এর পদোন্নতি জনিত বদলির কারণে কোটালীপাড়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (১২ নভেম্বর ‘২৫) দুপুরে উপজেলা পরিষদের হলরুম “লাল শাপলা’য় এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সম্প্রতি খুলনা বিভাগীয় ওয়াসা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সদ্য বদলির প্রজ্ঞাপন প্রাপ্ত গোপালগঞ্জ জেলা প্রশাসকের গর্বিত পিতা-মাতা ও সহধর্মিণী সহ সন্তানেরাও উপস্থিত ছিলেন। উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা প্রদানের এ অনুষ্ঠানে অংশ নিয়ে পরিবারের আপনজনেরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।

এ সময় বিদায়ী জেলা প্রশাসকের যোগ্যতা, কর্ম দক্ষতা ও বিভিন্ন কৃতিত্ব তুলে ধরে বক্তব্য রাখেন – কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃদুল কুমার দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাজাহান সিরাজ, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, সহকারী প্রকৌশলী রাজীব কুমার ভক্ত, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, সাংবাদিক- রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, মওলানা ইলিয়াস হোসেন, তহশিলদার জাহাঙ্গীর হোসেন, প্রভাষক কৃষ্ণ বিশ্বাস, প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সভাপতি ফায়েকুজ্জামান শেখ প্রমুখ।

এসময় সহকারী কমিশনার মোঃ আতাউর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, শিক্ষক, সাংবাদিক, গ্রাম পুলিশ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ ও অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!