বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত

কলারোয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন ও নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মহিলা দলের আয়োজনে বুধবার (১২ নভেম্বর’২৫) বিকাল সাড়ে ৪টায় কেঁড়াগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও হাবিব পত্নী এড. শাহানারা পারভীন বকুল।

কেঁড়াগাছি ইউনিয়ন মহিলা দলের সভাপতি মিসেস ইসমত আরা সাথীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, কলারোয়া উপজেলা মহিলা দলের সভাপতি রাশিদা আশরাফ, কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মুজিবর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আখতার প্রমুখ।

প্রধান বক্তা হাবিব পত্নী বকুল বলেন, বিগত তিনটি নির্বাচনে আমরা দেখছি, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব, সবার ভোট আমি দেব, এইভাবে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। জনগণের ভোটের কোন মূল্যে ছিল না। কিন্তু প্রিয় মা-বোনরা, এবারের নির্বাচন সেই আগের মতো আর হবে না। তিনি আরো বলেন, এবার বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে এই আসন হাবিব মনোনয়ন পেয়েছেন। তিনি একজন সৎ, নির্ভীক ও জনপ্রিয় নেতা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা সবাই ধানের শীষের পক্ষে থাকুন, সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন।

প্রধান অতিথি হাবিব বলেন, কেঁড়াগাছি ইউনিয়নের উনয়নে আমি সবসময় কাজ করেছি। মজুমদার খালের উপর ব্রিজ নির্মাণ, এলাকার রাস্তাঘাটের সংস্থার ও পাকা করণ, স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নসহ নানা কর্মকান্ডে আমি সক্রিয়ভাবে সহযোগিতা করেছি। তিনি এসময়, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমি আবারও বিজয়ী হতে পারলে এই অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!