মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার জুলাই স্মৃ”তিস্তম্ভে অ”গ্নিসং”যোগের অ”ভিযোগে জুলাইযোদ্ধাদের প্র”তিবাদ সমাবেশ, অ”গ্নিকা”ন্ডের ঘ”টনা ঘ”টেনি, দা”বি পুলিশের

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক মঙ্গলবার (১১ নভেম্বর ‘২৫) গভীর রাতে জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ করার অভিযোগে সাতক্ষীরায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

বুধবার (১২ নভেম্বর ‘২৫) দুপুরে শহীদ আসিফ চত্বরে তারা এই সমাবেশ করে। সমাবেশ থেকে তারা সিসিটিভি’র ফুটেজ জনসমক্ষে প্রকাশ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আরাফাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরার কাটিয়াস্থ শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপরপরই পুলিশ ঘটনাস্থলে যেয়ে তদন্তে নামে।পরে জেলা পরিষদের বসানো সিসিটিভির ফুটেজ নিজেদের আয়ত্বে নেয় তারা। এছাড়া এক জন উপ-পরিদর্শকের নেতৃত্বে পাঁচজন পুলিশ সার্বক্ষণিক পাহারায় বসানো হয়েছে।   

এবিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ঘটনা শুনে মঙ্গলবার রাত ১টার দিকে আমি ঘটনাস্থলে যাই। কিন্তু অগ্নিসংযোগের নমুনা পাওয়া যাইনি। ’’

পুলিশ সুপার আরও বলেন,‘‘ ঘটনাস্থলের ১৫/২০ হাত দুরে জেলা পরিষদের সিসি ক্যামেরা ও হ্যালোজেন লাইট স্থাপন করা রয়েছে। বিষয়টি সার্বিকভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে।’’ তবে গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানান পুলিশ সুপার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!