শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিদায়ী জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে সাতক্ষীরার পুলিশের পক্ষে বিদায় সংবর্ধনা

✍️শেখ আমিনুর হোসেন📝দেশ টাইমস✅
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি”এই বিশ্বাস বুকে ধারণ করে বুধবার (১২ নভেম্বর ২০২৫) জেলা পুলিশ সাতক্ষীরার আয়োজনে মোস্তাক আহমেদ, বিজ্ঞ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা পুলিশ, সাতক্ষীরার পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছো ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার, সাতক্ষীরা।

পুলিশ সুপার বলেন, জেলা প্রশাসক দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, আন্তরিক সহযোগিতা ও পেশাদারিত্ব জেলা পুলিশকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে সম্পাদনে সহায়তা প্রদান করেছেন। তিনি ছিলেন একজন নিরহংকারী, দূরদর্শী ও মানবিক মানুষ। বিদায়ের মুহূর্তে পুলিশ সুপার জেলা প্রশাসক নতুন কর্মস্থলে সুস্বাস্থ্য, সফলতা ও আরও গৌরবময় ভবিষ্যতের শুভকামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সিভিল সার্জন, সাতক্ষীরা, ডাঃ মোঃ আঃ সালাম, অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি কলেজ, মোঃ আবুল হাশেম, অধ্যক্ষ, সাতক্ষীরা সরকিারি মহিলা কলেজ, বাসুদেব বসু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সুধীবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!