বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

ভোমরা স্থলবন্দরকে ‘কাস্টমস্ হাউজ’ হিসেবে উন্নীত করায় আনন্দ র‍্যালি   

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ল্যান্ড কাস্টমস্ স্টেশনকে ‘কাস্টমস্ হাউজ’ হিসেবে উন্নীত করার সরকারি মঞ্জুরি জ্ঞাপনে বুধবার (২২ অক্টোবর ‘২৫) বিকালে আনন্দে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় র‍্যালিটি ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে ভোমরা ল্যান্ড কাস্টমস্ স্টেশনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি আবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান (হাবিব),  ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সম্পাদক আবু মুছা, এবং আলিপুর ইউনিয়নের বারবার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, “ভোমরা স্থলবন্দর ইতোমধ্যেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিসেবে পরিচিত। একে দেশের সেরা স্থলবন্দরে পরিণত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।” তারা ভোমরা বন্দরের উন্নয়ন, সম্ভাবনা ও সরকারি অনুমোদনের ইতিবাচক প্রভাব নিয়েও কথা বলেন।
অনুষ্ঠানে ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনসহ ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!