বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল 

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্ষতি হ্রাসে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভায় গাছ লাগানোর আহ্বান

✍️সেলিম হায়দার📝 নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্ষতি হ্রাসে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ‘২৫) সকালে  সাতক্ষীরা লেকভিউ ক্যাফে এন্ড রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: বদরুদ্দোজা।

এসময় প্রধান অতিথির কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সাপোটিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্ট্রিগিটি এন্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সমতা ফোরামের সভাপতি মো: আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা শাহিনুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলা প্রমুখ।
 
সমতা ফোরাম, সিএসও সাতক্ষীরার আয়োজনে, ভূমিজ ফাউন্ডেশন ও একশন এইডের সহযোগিতায় সুশীল প্রকল্প সম্পর্কে বর্ণনা করেন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সমতার সেক্রেটারী শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক।  

এসময় সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছ লাগানোর বিকল্প নেই। গত বছর সাতক্ষীরায় স্মরণকালের সর্বোচ্চ গরম পড়েছিল। সে সময় প্রচুর পরিমানে এসিও বিক্রি হয়েছে। কিন্তু সেই তুলনায় কি আমরা গাছ লাগাতে পেরেছি?। জলবায়ু পরিবর্তনে নিজেদের কে দায়ী করে বক্তারা বেশী বেশী গাছ লাগানোর পরামর্শ দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!