বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি! তালার প্রশাসনে নতুন মুখ: বিদায় তারেক হাসান, আসছেন হোসনেয়ারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া

তালায় শিশু মুজাহিদকে হুইলচেয়ার উপহার দিল ‘আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১২নং খলিলনগর ইউনিয়নের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু মুজাহিদকে হুইলচেয়ার উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন’।

সোমবার (৬ অক্টোবর ‘২৫) সকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার এর উপস্থিতিতে শিশুটির পরিবারের হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।

এ সময় ইউএনও দীপা রানী সরকার বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। আমরা সবাই মিলে যদি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়াই, তাহলে তাদের জীবন আরও সুন্দর হয়ে উঠবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, অর্ক মজুমদার, সুমন ইসলাম, সাংবাদিক মো. রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।

আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত জানান, মুজাহিদের শারীরিক সমস্যার কথা সামাজিক মাধ্যমে জানার পর আমরা হুইলচেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!