বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ সভা

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, স্টারক প্রকল্পের কারিগরি সহযোগিতায় এবং লায়ন কর্পোরেশনের অনুদানে সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টম্বর ‘২৫) শহরের কামালনগরস্থ লেকভিউতে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জায়কা) এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্ট্রেনথেনিং দ্য ইনসপেকশন, রেগুলেটরি এন্ড কোঅরডিনেটিং (স্টারক) প্রকল্প ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় এবং হাইজিন ও হেলথ প্রোডাক্টের জাপানি শীর্ষস্থানীয় কোম্পানি লায়ন কর্পোরেশনের আর্থিক অনুদানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়-সাতক্ষীরা কর্তৃক সরকারী প্রাথমিক বিদ্যালয়সমূহে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা কার্যক্রম বাস্তবায়নে উক্ত অবহিতকরণ সভা সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, স্টারক প্রকল্পের কারিগরি সহযোগিতায় এবং লায়ন কর্পোরেশনের অনুদানে সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ সভায় জেলার ৭ জন উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ৩৫ জন সহকারী  উপজেলা শিক্ষা কর্মকর্তা অংশগ্রহণ করেন। স্টারক প্রকল্পের কর্মকর্তারা সাতক্ষীরা জেলার ৮০ জন শিক্ষককে ২৮এবং ২৯ সেপ্টেম্বর নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন।। প্রশিক্ষণের অন্তর্ভুক্ত বিষয় ছিল- শিশুদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক ধারণা, নিরাপদ খাদ্য বিষয়ক করণীয় ও বর্জনীয়, মৌলিক স্বাস্থবিধি এবং হাত ধোয়ার পদ্ধতি। শিক্ষকরা প্রশিক্ষণে অর্জিত জ্ঞান স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রদান করবেন। অবহিতকরণ সভায় স্টারক প্রকল্পের কর্মকর্তারা  মাঠ পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন এবং শ্রেণিকক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের জন্য বিস্তারিত কর্মপদ্ধতি বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ এবং সহকারী  উপজেলা শিক্ষা কর্মকর্তা বৃন্দের সাথে আলোচনা করেন।   

অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন স্টারক প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাসামি সাকাই, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার সহকারি পরিচালক শামসুননাহার, শিক্ষা অফিসার মুজিবুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব দীপংকর দত্ত, জায়কা স্টারক প্রকল্পের কমিউনিকেশন অফিসার সাদিয়া শারমিন, ফুড সেফটি কনসালট্যান্ট শাহ আরাফাত রহমান, প্রশাসনিক কর্মকর্তা খাজা মোহাম্মদ ফয়সাল, ফুড সেফটি কনসালট্যান্ট জাহিদুল আহসান খান ও ফুড সেফটি কনসালট্যান্ট ইউনুস আলী প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!