বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল 

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
“তথ্য আমার অধিকার, জানা আছে কি তোমার?” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার (২৮ সেপ্টেম্বর ‘২৫) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মুনতাসির বিল্লাহ, ফিফার সাবেক রেফারি তৈয়্যব শামসুজ্জামান বাবু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে প্রশাসন ও নাগরিকদের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়েছে। নাগরিকরা যদি তথ্য পাওয়ার অধিকার যথাযথভাবে ব্যবহার করেন, তবে দুর্নীতি হ্রাস পাবে এবং সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তথ্য পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। প্রশাসন থেকে শুরু করে সকল দপ্তরে তথ্য প্রদানে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। এতে করে সুশাসন প্রতিষ্ঠিত হবে।
বক্তারা আরো বলেন, তথ্যের অবাধ প্রবাহ একটি গণতান্ত্রিক সমাজ গঠনের প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। তারা যদি শৈশব থেকেই তথ্যের গুরুত্ব বুঝে ওঠে তবে ভবিষ্যৎ প্রজন্ম হবে জবাবদিহিতাপূর্ণ সমাজ নির্মাণে অগ্রণী। 
বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে ভবিষ্যতে তথ্য অধিকার আইনকে আরও জনপ্রিয় করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দেন।
আলোচনা সভার আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!